
পরেশ দেবনাথ (নিজস্ব প্রতিনিধ)কেশবপুরের পাঁজিয়ায় বিপ্রতীপ সাহিত্য কাগজ সংগঠনের উদ্যোগে আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” শিরোনামে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার (৫ জুন-২৬) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল ব্যানার্জি-এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক কর্মী হাদিউজ্জামান জয়-এর সঞ্চালনায আমার রবীন্দ্রনাথ প্রসঙ্গে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন, ডুমুরিয়ার সোভনা ইউনিয়নের সুরঞ্জিত বৈদ্য। এছাড়া আমার নজরুল প্রসঙ্গে মুখ্য আলোচনা করেন, সাগরদাঁড়ী আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রভাষক কানাইলাল ভট্টাচার্য।উজ্জ্বল ব্যানার্জির পরিবেশনায় বিশিষ্ট সংগীত শিল্পী ভূপেন হাজারিকার গাওয়া “সবার হৃদয়ের রবীন্দ্রনাথ চেতনায় নজরুল “গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিপ্রতীপ সাহিত্য কাগজের সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক নয়ন বিশ্বাস। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, সংগঠনের আজীবন সদস্য, পাঁজিয়া আবহমান-এর পরিচালক ও মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ছড়াকার রিয়াজ লিটন, কবি মকবুল মাহফুজ, রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, কবি মামুন আজাদ, কবি বাবলু মাহবুব, খর্ণিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান এ রহমত, সমাজ সেবক সমীর কুমার দাস, লিটন হোসেন প্রমূখ।অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হাচান, সমাজ কর্মী ও কবি মাসুদা বেগম বিউটি, প্রসেনজিৎ তনু, কবি ও শিক্ষক তৃষা চামেলী, প্রবীর বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন, সত্যজিৎ সরকার, তন্ময় রায়, মামুন শাহরিয়ার, বিদিশা ব্যানার্জী বিন্দু, দেবব্রত মন্ডল ও শরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি কবি, সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।