1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(মোহনগঞ্জ)নেত্রকোনার মোহনগঞ্জে একটি অবৈধ কারেন্ট জালের গোদামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে।এ সময় পলাশ মিয়া (৩৫) নামে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে আটক করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী পলাশ মিয়া জালপট্টি এলাকার মৃত ফজলুল হকের ছেলে।রোববার বিকেল ৩টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের জালপট্টি এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশন (ভুমি) এমএ কাদের।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতি বছর বর্ষা মৌসুমে হাওর এলাকার মৌসুমি জেলেদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে পৌর শহরের জালপট্টি এলাকায় একটি চক্র লক্ষ-লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবসা পরিচালনা করে আসছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার নিষেধ করার পাশাপাশি এর আগেও দুই দফায় এই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। তবুও তারা এসব অবৈধ জালের ব্যবসা বন্ধ না করে তা গোপনে হাওর এলাকার মৌসুমী জেলেদের কাছে বিক্রি করে আসছেন।এ অবস্থায় রোববার বিকেলে শহরের জালপট্টি এলাকার ব্যবসায়ী পলাশ মিয়ার একটি গোদামে কয়েক লক্ষ টাকার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জালের একটি চালান এসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে হানা দিয়ে ৫৫ পিস চায়না দুয়ারি জাল ও ১০১ পিস কারেন্ট জাল জব্দ করেন। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। এসময় ওই অবৈধ জাল গোদামের মালিক পলাশ মিয়াকে আটক করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত ওইসব অবৈধ জাল ওই দিন সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট