1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার পাটকেলঘাটায় গৃহবধুকে হত্যার অভিযোগ কেশবপুরের পাঁজিয়ায় আমার রবীন্দ্রনাথ আমার নজরুল” বিষয়ক মনোজ্ঞ অনুষ্ঠান মোহনগঞ্জে দুই লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে ১৫ দিনের সাজা কেশবপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও লিফলেট বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে টাকা ও খাদ্যশস্য বরাদ্দ কেশবপুরে গবাদি প্রাণি সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ ও টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত কেশবপুরে সপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য বাজেটে বরাদ্দ চায় বাংলাদেশ কংগ্রেস

সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

আব্দুর রশিদ (সাতক্ষীরা)সাতক্ষীরায় প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টের খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মোঃ সাহেদ হোসেন, প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার প্রতিনিধি সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাবেক নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ফুটবল খেলোয়াড় খন্দকার আরিফ হাসান প্রিন্স, বিসিবির কোর্স মুফাচ্ছিনুল ইসলাম তপু, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান সৈকত, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান প্রমূখ।

জাতীয় পর্যায় টুর্নামেন্টে অংশ নেয় বাগেরহাট জেলা স্কুল বনাম মাগুরা জেলা স্কুল।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন আখেরুজ্জামান তাপস ও জাকির হোসেন মিঠু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট