1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ডিবি পরিচয়ে প্রতারণা,ভূরুঙ্গামারীতে দুই প্রতারক আটক

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মোঃ এনামুল হক বিপ্লব/কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেলতলা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—রংপুর সেন্ট্রাল রোডের আব্দুস সাত্তারের ছেলে মুশফিক (৩৫) এবং স্থানীয় ফুলকুমার গ্রামের আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান (৫৫)।পুলিশ জানায়, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস ও জমি-জমা সংক্রান্ত মামলা নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। সোমবার তারা একই কৌশলে জনৈক সাইফুর রহমানের স্ত্রী মিনারা খাতুনের কাছে ২ লাখ টাকা দাবি করে এবং একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে।তাদের আচরণে সন্দেহ হলে মিনারা তার স্বামী ও প্রতিবেশীদের বিষয়টি জানান। পরিস্থিতি বেগতিক দেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ফুলকুমার নদের পাড় থেকে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করে।এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।উল্লেখ্য, আটক মুশফিক এর আগেও রংপুরে পুলিশের পোশাক পরে এসআই পরিচয়ে প্রতারণার সময় র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট