1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছন দুই নারী প্রার্থী। নীরব বন, নীরব আমরা নয়’ সুন্দরবন রক্ষায় সাতক্ষীরার তরুণদের আহ্বান কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার

কেশবপুরে এবি পার্টির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরের আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-তে যোগদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেশবপুর উপজেলার নিজস্ব কার্যালয়ে ওই মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথিদের ফুলের শুভেচ্ছা শেষে কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট-২৫) বিকেলে উপজেলার পুরাতন গরুহাট সংলগ্ন নিজস্ব কার্যালয়ে মত বিনিময় সভায় এবি পার্টির যশোর জেলার যুগ্ম-আহবায়ক ও কেশবপুর উপজেলা শাখার আহবায়ক নুরুল ইসলাম রিপন-এর সভাপতিত্বে এবং সাংবাদিক শেখ শাহীন-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ব্যারিস্টার খান আজম।শুভেচ্ছা বক্তব্য রাখেন, এবি পার্টির যশোর জেলার যুগ্ম-আহবায়ক সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান। তিনি তার বক্তব্যে কেশবপুর উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে এবি পার্টির পরিকল্পনার কথা তুলে ধরেন এবং সততা ও নিষ্ঠার সাথে উপজেলার মানুষের সেবা করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, আমার বাংলাদেশ পার্টি নতুন দল হিসাবে সবসময় জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতি করবে। আমাদের আজকের মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো, আপনাদের কথা শোনা, আপনাদের সমস্যাগুলো জানা এবং আমাদের দলের নীতি ও আদর্শ আপনাদের কাছে তুলে ধরা।” তিনি আরও বলেন, আমাদের লক্ষ্যঃ সেবা ও মূল্যবোধ ভিত্তিক রাজনীতি, অভ্যন্তরীণ গণতন্ত্র ও স্বচ্ছ নেতৃত্ব নির্বাচন, মেধা ও সততার ভিত্তিতে রাজনীতিকে উন্মুক্ত করা, পরিবারতন্ত্র ও ব্যক্তি পূজার রাজনীতির অবসান ও নতুন প্রজনন্ম ও অভিজ্ঞ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ।বিশেষ অতিথি ছিলেন, এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলার যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ (বড়ভাই), মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস এম কোরবান আলী, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুবকর সিদ্দিকী প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক ব্যক্তি এ অনুষ্ঠানে যোগদান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট