1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরের খ্যাতিমান কবি ও নাট্যকার মুহম্মদ শফি’র ৬৭ তম জন্মদিন আজ ঈশ্বরগঞ্জের জনতার জোরালো দাবি মেধা ও ত্যাগের স্বীকৃতি চাই, মন্ত্রিসভায় মাজেদ বাবুকে চাই আশাশুনিতে জমি জবর দখল নিতে মারপিট হত্যার হুমকী ও ক্ষতিসাধন সনাতনী ভোটে ধানের শীষের বিজয় প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয়!জনমনে নানান প্রশ্ন লুৎফুজ্জামান বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী কেশবপুরে ভ্যান চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার যশোর-৬ (কেশবপুর) থেকে বেসরকারিভাবে নির্রাচিত হলেন, মোঃ মোক্তার আলী মদনে নিজ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্ব-পরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

ধর্মপাশার হাওরে নৌকাডুবিতে শিশুসহ নিখোঁজ ২

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকাযোগে বিয়ের আলোচনার উদ্দেশ্যে রওনা দিয়ে হাওরে নৌকাডুবিতে শিশুসহ ২ জন নিখোঁজ হয়েছেন।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাম হাওরে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।নিখোঁজ ব্যক্তিরা হলেন, উপজেলা সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও বিয়ের ঘটক শামসুদ্দিন আহমেদ (৬০) ও একই ইউনিয়নের পাশ্ববর্তী কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার শিশুকন্যা নুসরাত জাহান(৭)।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি বিয়ের আলোচনা করার জন্য শনিবার সকাল দশটার দিকে উপজেলার ধারাম হাওরের তীরবর্তী কান্দাপাড়া গ্রাম থেকে ইঞ্জিন চালিত ছোট একটি নৌকাযোগে একই উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেশপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিয়ের ঘটক শামসুদ্দিন ও শিশু নুসরাত জাহানসহ তারা ৭জন রওনা দেন। পরে তাদের ওই নৌকাটি ধারাম হাওরের মাঝামাঝি যাওয়ার পর আকস্মিক ঝড়ো হাওয়ায় ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি সেখানে ডুবে যায়। এসময় ওই হাওরে নৌকাযোগে মাছধরারত জেলেরা বিষয়টি টের পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া নৌকার মাঝিসহ ৫জনকে জীবিত উদ্ধার করতে পারলেও বিয়ের ঘটক শামসুদ্দিন আহমেদ ও শিশু নুসরাত জাহান নিখোঁজ রয়েছে।এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাবাসীর সহযোগিতায় ধর্মপাশা ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোঁজ দুইজনের উদ্ধারের চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।ধর্মপাশা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিয়াকত আলী জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ময়মনসিংহ থেকে ডুবুরি দল রওনা হয়েছে, তারাও এসে উদ্ধারকাজে অংশ নেবে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট