1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

মোহনগঞ্জের হাওর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী(মোহনগঞ্জ থেকে)নেত্রকোনার মোহনগঞ্জের হাওর থেকে অজ্ঞাত নামা মধ্য বয়সী এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দিবাগত রাত একটার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর বাজারের অদূরে হাওরের ফসলরক্ষা বাঁধ সংলগ্ন স্থান থেকে ওই ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।৪০-৪২ বছর বয়সী মৃত ওই ব্যক্তির শরীরে কালো রঙের একটি টি-শার্ট ছিল। এ ছাড়াও তার নিম্নাংশে কোনো প্যান্ট বা লুঙ্গি বলতে কিছুই ছিল না।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে,বুধবার বিকেল থেকে উপজেলার বরান্তর বাজারের অদূরে হাওরের ফসলরক্ষা বাঁধ সংলগ্ন স্থানে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে মোহনগঞ্জ থানা-পুলিশ ওইদিন দিবাগত রাত একটার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মরদেহটির এখনও পরিচয় জানা যায়নি। তবে মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
১৮-০৯-২০২৫ ইং

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট