1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে কপোতাক্ষ নদের ওপর কাঠের ব্রীজ সংস্কারে এমপি অধ্যাপক মোক্তার আলী’র অনুদান কেশবপুরের তুখোড় ছাত্রনেতা কৃতি ফুটবল খেলোয়াড় এ্যাডঃ কেসমত আলী আর নেই খুলনায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা মন্ত্রীর নির্দেশনা অমান্য করেই- মধ্যনগরে ভারতীয় গরু বৈধতা দিচ্ছে ইজারাদার সিন্ডিকেট গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজে নারী ও শিশু পাচার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত খুলনার ডুমুরিয়ায় পাষণ্ড স্বামীর নির্মমতা: পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যামায়ের অপেক্ষায় অপলক দৃষ্টিতে সন্তানরা ডুমুরিয়া বাজারে ঈদ উপলক্ষে ইউনিক পোশাকে বিশেষ ছাড় শ্রাবন্তী মার্কেটের “রিয়েল ড্রিম ফ্যাশন ”-এ ক্রেতাদের ভিড় মোহনগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ দমনে ওসি’র মতবিনিময় মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা

ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় ফসলি জমি থেকে অ্যাক্সক্যাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে শ্যামল চন্দ্র দাস(৪২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সঞ্জয় ঘোষ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অর্থদন্ডপ্রাপ্ত শ্যামল চন্দ্র দাস পার্শ্ববর্তী নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার সুবল চন্দ্র দাসের ছেলে।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, হাওর থেকে বর্ষার পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে-সঙ্গে এলাকার এক শ্রেণির অসাধু ব্যক্তিরা অ্যাক্সক্যাভেটর মেশিন দিয়ে উপজেলার বিভিন্ন হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা এলাকার একটি অবৈধ ইট ভাটাসহ নানা জায়গায় বিক্রি করে আসছে। এ অবস্থায় বেশ কিছু দিন ধরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকা থেকে শ্যামল চন্দ্র দাস নামে ওই ব্যক্তি অ্যক্সক্যাভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে শ্যামল চন্দ্র দাস নামে ওই ব্যক্তিকে আটক করেন এবং তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, এলাকায় এ ধরনের অবৈধ কর্মকান্ড বন্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট